সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী (টামস আলী) নামে কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী (টামস আলী) নামে কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলীর ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পারচৌকা মাঠে কয়েকজন মিলে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে টমাস আলী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণে তাঁর সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং আহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর