সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে দুই ওয়ার্ড বিএনপি নেতার পদত্যাগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই ওয়ার্ড পর্যায়ের নেতা। সোমবার (২৩ নভেম্বর) সকালে ও রাতে তাঁরা পদত্যাগ ও অব্যাহতির ঘোষণা দেন।

পদত্যাগ ও অব্যাহতি নেওয়া দুই নেতা হলেন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মো. কায়উম শেখ এবং কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পলাশ গাজী।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি থেকে অবসর ও অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন কায়উম শেখ। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি মো. কায়উম শেখ। সাজাইল ৪ নম্বর ওয়ার্ড। বর্তমানে আমার শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অবসর ও অব্যাহতি নিলাম। আপনারা সকালে আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে কায়উম শেখ বলেন, বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই বিএনপির রাজনীতি থেকে অবসর ও অব্যাহতি নিয়েছেন।

অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পলাশ গাজী।

পদত্যাগের বিষয়ে পলাশ গাজী বলেন, তিনি স্বেচ্ছায় রাধাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ব্যক্তিগত কারণে তিনি এ পদ থেকে পদত্যাগ করেছেন। ভবিষ্যতে আর কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকবেন না বলেও জানিয়েছেন তিনি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০