নড়াইলে শীতার্তদের জন্য ৫০০ কম্বল দিল আশা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৫০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব কম্বল প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে।
নড়াইলে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৫০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের কাছে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আশার নড়াইল জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মজিবুর রহমান, নড়াইল সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বি.এম. রেজোয়ান আলী, নড়াইল জেলার এসই আবির বিশ্বাস, নড়াইল সদর-১ শাখার ব্যবস্থাপক এসকে আব্দুল মুন্নাফ, নড়াইল সদর-২ শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম এবং বাশগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক জ্যোতি প্রসাদ জোদ্দারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
কম্বল হস্তান্তরকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম শীতার্ত মানুষের সহায়তায় আশার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসায় তিনি সংস্থাটি ও এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।
আশার নড়াইল জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মজিবুর রহমান জানান, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের ত্রাণভান্ডারে ৫০০টি কম্বল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১০৫ বার পড়া হয়েছে