সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার এবং জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।

সভায় জেলার স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন স্কাউট ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যসংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া স্কাউটদের নিয়মিত ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা এবং বার্ষিক ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এসব কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সভা শেষে মুন্সীগঞ্জ জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০