সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল মিছিল

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল মিছিল করেছে বিএনপি। সোমবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিকের) নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল মিছিলটি বের করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।

এতে জেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম।

সমাবেশে রফিকুল ইসলাম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা মনে করছে, দেশের সবকিছু জয় করে ফেলেছে। তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌল্লা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লিটন ও সাবেক সদস্যসচিব জামাল উদ্দিন বাচ্চু।

এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দপ্তর সম্পাদক ইয়াকুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০