সর্বশেষ

সারাদেশ

কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের কালাইয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নূর বানু (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের নান্দাইল দিঘী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর বানু পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হাসমত আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজ বাড়ি থেকে জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘী-চকমুড়লী গ্রামে মেয়ের জামাতার বাড়িতে যাচ্ছিলেন নূর বানু। পথে পুনট কোল্ড স্টোরেজের কাছে একটি অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০