সর্বশেষ

সারাদেশ

রূপপুর থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে গ্রিড সমন্বয়ের উদ্দেশ্যে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কারিগরি পরীক্ষা সম্পন্ন করতেই এই সঞ্চালন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো সঞ্চালন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এই দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

প্রকল্প সূত্র জানায়, জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এই সঞ্চালন আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। জাতীয় গ্রিডের সার্বিক সুরক্ষা বজায় রেখে পরীক্ষামূলক সঞ্চালন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন নিশ্চিত করেন যে, কারিগরি মূল্যায়নের অংশ হিসেবেই এই পরীক্ষণ চালনা করা হচ্ছে। এর আগে ১৭ নভেম্বর প্রথম দফায় প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সফলভাবে সরবরাহ করা হয়েছিল।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০