সর্বশেষ

আন্তর্জাতিক

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চলমান আলোচনা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশের পাশাপাশি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় তিনি সন্তুষ্ট নন। ইরানের আলোচকদের সমালোচনা করে তাঁদের ‘পেশাদার কথার জাদুকর’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইরানি আলোচকদের উদ্দেশে বলেন, ‘তারা সারাক্ষণ কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা। কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।’

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার ঘটনা ঘটছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে অবরোধ ভেঙে জাহাজ চলাচলের চেষ্টা করার ইঙ্গিতসংক্রান্ত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে কঠোর প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, অবরোধ অমান্য করে কোনো ইরানি জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এ ধরনের জাহাজ লক্ষ্য করে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দেশটিতে নতুন করে বিক্ষোভের ভিডিও দেখার পর তিনি এ আহ্বান জানান বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এসেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

পরবর্তী সময়ে গত জুনে সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মতবিরোধ দেখা দিলে আলোচনা একপর্যায়ে থমকে যায়।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও গত জুলাই থেকে দুই দেশের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০