সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশের পরিচালিত এই বিশেষ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যে আরও দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা-র নির্দেশনায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি টিম নতুনগাঁও মারকায মসজিদ সংলগ্ন এলাকা থেকে মোঃ ইয়াসিন (৩২) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে গণকপাড়া সাকিনস্থ হায়াত কাজীর বাড়ির সামনের সড়ক থেকে আবিদুর রহমান শ্রাবণ (২৭) ও মোঃ শাকিল শেখ (২৬) নামের আরও দুজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে যথাক্রমে ১২০ পিস ও ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি ইয়াসিনের বিরুদ্ধে ইতিপূর্বেও আটটি মামলা রয়েছে। উদ্ধারকৃত মোট ৬২০ পিস ইয়াবাসহ আটক তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন মামলা দায়ের এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০