বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কার্যক্রমের সময় সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গেলে পুলিশ তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন আসলাম। এরপর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম। জামিনে মুক্তি পাওয়ার পর এবার বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হলো।
১২৩ বার পড়া হয়েছে