সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

নুুর আলম দুলাল, কুষ্টিয়া
নুুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা এবং পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকা থেকে শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। পরে রোববার সকালে তাঁকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাটিকাবাড়ি এলাকার মৃত আমির সর্দারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন।

আব্দুল মালেক সর্দার সংসদ সদস্য মুফতি আমির হামজার বাবা মোহাম্মদ রিয়াজ উদদীন সর্দারের চাচাতো ভাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আব্দুল মালেক সর্দারকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, ২০২৪ সালের ১৪ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে ‘কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে নেওয়া রেজল্যুশন এখনো বহাল রয়েছে। কমিটি গঠন করা হতে পারে, তবে সেই কমিটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তিনি আরও বলেন, কখনো কলেজের একাডেমিক সভায় ওই দিনের রেজল্যুশন প্রত্যাহার করা হলে তখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০