সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আড়াই বছর পর খুলল আওয়ামী লীগের কার্যালয়, প্রকাশ্যে মিছিল-সমাবেশ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কয়েক দিনের সংঘাত কাটিয়ে গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া টহলের মধ্যেই কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে প্রকাশ্যে মিছিল এবং সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জেলা শহরের স্বাভাবিক যান চলাচল শুরু হলেও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকা-গোপালগঞ্জ ও গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জে অতিরিক্ত ২৬ প্লাটুনের সঙ্গে মোট ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। তবে তীব্র নিরাপত্তার মধ্যেই উপজেলার একাধিক স্থানে শোডাউন ও মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা।

মুকসুদপুরে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর দলীয় কার্যালয়ের তালা খুলে ব্যানার টাঙান নেতা-কর্মীরা। পরবর্তীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তোর নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতেও দলটির বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০