সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস। দলীয় কর্মকাণ্ডে অসন্তোষ, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবেন না বলেও নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগী বিএনপি নেতা নরেশ বিশ্বাস। বক্তব্যে তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দেওয়ার প্রেক্ষাপট ব্যক্ত করেন।

ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় রাজনীতি থেকে সরে যাওয়ার পাশাপাশি শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের সমাপ্তিতে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আর না জড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০