সর্বশেষ

আন্তর্জাতিক

কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত ২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে একটি ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে চালানো এই হামলার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র থাকতে পারে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গগনপ্রীত (গ্যারি) রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। তাঁরা দুজনই ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন।

কানাডার পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের (আইএইচআইটি) তথ্য অনুযায়ী, রাত ১০টা ৩৮ মিনিটের দিকে সারে শহরের ৮৮ অ্যাভিনিউ ও ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির খবর পায় পুলিশ।

খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

আইএইচআইটির সার্জেন্ট ফ্রেদা ফং জানান, নিহত গগনপ্রীত রেহাল আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিশের নজরে এসেছিলেন। অন্যদিকে, সুখজিৎ কৌরের কানাডায় পরিচিতজনদের বিষয়ে পুলিশের কাছে খুব বেশি তথ্য নেই।

তদন্তকারীদের ধারণা, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনার প্রায় ১৩ মিনিট পর, রাত ১০টা ৫১ মিনিটে কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। তদন্তকারীরা ধারণা করছেন, পুড়ে যাওয়া গাড়িটি হামলাকারীরা ব্যবহার করে থাকতে পারেন।

আইএইচআইটির এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় দুটি পরিবার শোকের মধ্যে পড়েছে। অল্প বয়সে দুই তরুণ-তরুণীকে হারিয়ে তাঁদের স্বজনদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার কথা জানায়নি পুলিশ। হামলার প্রকৃত উদ্দেশ্যও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সব দিক খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০