সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে মোহনপুরে নারীর মরদেহ উদ্ধার: সাবেক স্বামী আটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার করিষা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে মোহনপুর থানা-পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আব্দুর রাজ্জাক করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে শেফালী বেগমকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর থেকেই এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে শনাক্ত করা হয়।

পরে রোববার সকালে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে করিষা গ্রামের ইমদাদের পানের বরজ থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। হত্যাকাণ্ডের কারণ এবং এ ঘটনায় আটক ব্যক্তির সংশ্লিষ্টতা জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০