সর্বশেষ

আইন-আদালত

হত্যার সময় সাথে থাকার পরেও কিভাবে খালাস পেল স্বপ্না

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপরাধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। তবে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ঘটনার সময় স্বপ্না খাতুন বাসায় বা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তাঁর সরাসরি অংশগ্রহণ কিংবা সক্রিয় সহযোগিতার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। এ কারণে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেওয়া হয়েছে।

শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান যুক্তি দেন, মূল অপরাধটি সোহেল রানা একাই করেছেন। স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ মামলার নথিতে নেই। তাঁর বিরুদ্ধে পাওয়া সম্পৃক্ততার বিষয়গুলোও আপিলের শুনানিতে বিবেচনা করা হয়।

অন্যদিকে, সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নিজের দায় স্বীকার করেছিলেন। তাঁর ওই জবানবন্দি ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ মামলার নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।

এর আগে গত ৭ জুন ঢাকার একটি ট্রাইব্যুনাল শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন—দুজনকেই মৃত্যুদণ্ড দেন। সে সময় রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, স্বপ্না সবকিছু জানার পরও স্বামীকে পালাতে সহায়তা করেছিলেন।

তবে উচ্চ আদালতে স্বপ্না খাতুনের অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০