সর্বশেষ

আন্তর্জাতিক

প্রথমবার ১৯ যাত্রী নিয়ে আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১৯ যাত্রী ধারণক্ষমতার বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজের প্রথম চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। ১০ টন ওজনের উড়োজাহাজটির নাম সিই-২৫এ। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক) জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন। পুরো উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় উড়োজাহাজটির পরিচালনা স্বাভাবিক ছিল এবং সব কর্মক্ষমতা সূচক প্রত্যাশা অনুযায়ী পাওয়া গেছে।

সিই-২৫এ হলো কম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। মূলত আন্তনগর পথে যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করা সম্ভব।

উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড্ডয়নের সক্ষমতা রয়েছে এর। একবার সম্পূর্ণ চার্জ দিলে উড়োজাহাজটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিই-২৫এ প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। এখন পর্যন্ত উড়োজাহাজটির ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা চালানো হয়েছে।

কম্যাক, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই উড়োজাহাজ।

এদিকে উড়োজাহাজটির নকশা ও নির্মাণের পরবর্তী ধাপের অংশ হিসেবে টাইপ সার্টিফিকেট বা উড্ডয়ন-যোগ্যতার সনদের জন্য কম্যাকের করা আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সনদ পাওয়ার প্রক্রিয়া উড়োজাহাজটির বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০