সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, রুমি সভাপতি ও রিমু সাধারণ সম্পাদক

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কেন্দ্রীয় যুবদলের অনুমোদনের পর পটুয়াখালী শহরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন। একই সাথে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিজানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন কমিটি প্রকাশের পরপরই রাতেই পটুয়াখালী শহরে এক আনন্দ মিছিল বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। পরবর্তীতে মিছিলটি পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পৌঁছালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন নবনির্বাচিত নেতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা শেষে নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ জানান, পটুয়াখালী জেলা যুবদল আগামী দিনে একটি মানবিক ও সুসংগঠিত সমাজ গঠনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০