সারাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে বিএনপি'র সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। আজ সংবাদ সম্মেলন করে দলটির কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন। বিএনপির রাজনৈতিক আদর্শের সঙ্গে মতের মিল না থাকায় তাঁরা সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ
বাদল সাহা, গোপালগঞ্জ
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে বিএনপি'র সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। আজ সংবাদ সম্মেলন করে দলটির কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন। বিএনপির রাজনৈতিক আদর্শের সঙ্গে মতের মিল না থাকায় তাঁরা সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী তরুণ মিরান ফকির অভিযোগ করেন, তাঁদের ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ পাঁচ থেকে সাত মাস দলের সঙ্গে যুক্ত থাকার সময় তাঁরা নানাভাবে হয়রানির শিকার হন এবং স্থানীয় বাজারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও বাধার সম্মুখীন হন।
মিরান ফকির আরও বলেন, সম্প্রতি 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন তরুণকে মারধরের ঘটনা ঘটে। শেখ হাসিনার স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় এই ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতার রাজনীতি তাঁরা মেনে নিতে পারেননি।
বক্তব্যের শেষ পর্যায়ে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বাবা ও ছেলে যৌথভাবে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে আর যুক্ত না থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর