সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষকের পদ শূন্য, পাঠদান চরম ব্যাহত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চরম শিক্ষা সংকটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের কোচিং ও ইউটিউবের ওপর নির্ভর করতে হচ্ছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ১০৮ জন শিক্ষকের পদ খালি রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। সাধারণত একজন শিক্ষকের সপ্তাহে ১৫ থেকে ১৭টি ক্লাস নেওয়ার কথা থাকলেও বর্তমানে তাঁদের ২৫ থেকে ২৭টি করে ক্লাস নিতে হচ্ছে। অতিরিক্ত ক্লাসের চাপে পাঠদানের গুণগত মান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

উপজেলার খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া মডেল একাডেমি এবং ধানখালী এস এইচ অ্যান্ড আশরাফ একাডেমিসহ ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব প্রবল। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা এবং আইসিটি বিষয়ে শিক্ষক না থাকায় পাঠ্যসূচি নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। এছাড়া একাধিক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও খালি পড়ে আছে।

বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে ইউটিউব ও বিভিন্ন কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। শিক্ষকদের অভিযোগ, দ্রুত এই শূন্য পদগুলো পূরণ না করা হলে স্থানীয় শিক্ষার্থীদের সার্বিক পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান জানান, শূন্য পদের তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হলে এই পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০