সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা, উপস্থিত চিত্রনায়ক ওমর সানি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 'কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেড'-এর বিশেষ অতিথি সম্মাননা ও বিনিয়োগকারী সমাবেশ। চিত্রনায়ক ওমর সানির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে রিসোর্টের শেয়ারগ্রহীতাদের ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

শুক্রবার রাতে রাজশাহীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রিসোর্টটির সর্বোচ্চ শেয়ার ক্রয়কারী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয়কারী নতুন বিনিয়োগকারীদেরও বিভিন্ন পুরস্কারের মাধ্যমে সম্মানিত করেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট। রিসোর্টটির মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে সর্বসাধারণ বিনিয়োগের সুযোগ পাবেন।

সম্মাননা অনুষ্ঠানে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স প্রধান মো. সেলিম উদ্দিনসহ ঢাকা করপোরেট অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিএম সাকলায়েন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে রিসোর্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০