বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে নতুন সম্ভাবনা, লাভের মুখে কৃষকেরা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
একসময় শীতকালেই কেবল সীমাবদ্ধ ছিল টমেটোর আবাদ, তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে বরেন্দ্র অঞ্চলে এখন গ্রীষ্মকালেও মিলছে ফলন। চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে আশাব্যঞ্জক ফলনের পাশাপাশি বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকেরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়াসহ বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে প্রায় ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। প্রায় ৮০ জন কৃষক বারি উদ্ভাবিত মিন্টু ও তানিসা সুপার নামের উচ্চফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ করে সফলতা পাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট মো. জহুরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে উৎপাদিত এই টমেটোর কারণে বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমছে। একই সঙ্গে কৃষকেরাও নতুন এই ফসলে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা দেখছেন।
ঝিলিম ইউনিয়নের কৃষক আতিক উদ্দিন জানান, তিনি ৩৬ শতক জমিতে প্রায় এক লাখ টাকা খরচে টমেটোর চাষ করেছেন। ইতোমধ্যে ৫২ হাজার টাকার ফসল বিক্রি করলেও বাজারে ভারতীয় টমেটোর অবাধ প্রবেশ না থাকলে প্রায় দুই লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ হোসেনডাইং এলাকায় কৃষক আতিক উদ্দিনের টমেটো খেত সরাসরি পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
১২৯ বার পড়া হয়েছে