হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে আগুন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনার বিস্তারিত জানানো হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ দুটি নিজেদের রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় অনুমোদনহীন পথে চলাচলের একপর্যায়ে জাহাজ দুটি নৌমাইনে আঘাত হানে। এতে উভয় জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। শুধু জানানো হয়েছে, জাহাজ দুটির একটি সুপারট্যাংকার।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তেহরানের দাবি, এই নৌপথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে আগে ইরানের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজের বিরুদ্ধে হামলার ঘটনাও ঘটিয়েছে দেশটি।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।
ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধর
১৪৪ বার পড়া হয়েছে