সারাদেশ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সফিপুর থেকে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।
মজুরি বৃদ্ধির দাবিতে আবারও মহাসড়ক অবরোধ, গাজীপুরে যানজট
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সফিপুর থেকে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর