রমজান শুরু হতে বাকি প্রায় ৯০ দিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস হিসেবে আসবে রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে পবিত্র রমজান মাস।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাসগুলো সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসাবে জমাদিউস সানি মাসের শুরু থেকে রমজান শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিবছর আগের বছরের তুলনায় রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন থেকে শুরু হবে রোজা।
তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
১২৪ বার পড়া হয়েছে