সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিপাইনে ছয় বিদেশিসহ ব্যক্তিগত বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয়জন বিদেশি নাগরিক বহনকারী একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিমানটির যাত্রী ও ক্রু সদস্যদের কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয়জন বিদেশি নাগরিক বহনকারী একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

দাভাও দেল সুর প্রদেশের দিগোস শহরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জোমার কালেদো জানান, বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত বিমানটির যাত্রী কিংবা ক্রু সদস্যদের হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিমানটিতে থাকা ব্যক্তিদের বর্তমান অবস্থা, দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে। 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০