সর্বশেষ

আন্তর্জাতিক

তেলের দামে বড় পতন, কমল প্রায় ৬ শতাংশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৮৫ ডলারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন। তাঁর এই অবস্থানের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

এদিকে জ্বালানি তেলের দাম কমায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের বড় ধরনের দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশটির শেয়ারবাজার। সোমবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

এ বিষয়ে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেন, ‘তেলের দাম যদি কমে যায়, তবে তা অবশ্যই বাজারে নতুন গতি জোগাবে।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক বেড়েছে ১ শতাংশ। প্যারিসের সিএসি ৪০ সূচক বেড়েছে ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।

সূত্র: আল-জাজিরা ও রয়টার্স।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০