সর্বশেষ

জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের এবং ঢাকা ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের শরীরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে এ সময়ে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন তিনজন। সিলেট বিভাগে ১৬৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে।

অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০