সর্বশেষ

সারাদেশ

পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর ১১২তম বাৎসরিক ওরশ শরীফ আগামী পহেলা জানুয়ারি থেকে সিরাজগঞ্জে শুরু হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই বিশাল ইসলামী মহাসমাবেশ ৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত খাজা গোলাম মেহেদী আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে পবিত্র মাজার জিয়ারত, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সিরাজগঞ্জের দরবার শরীফে ওরশ শরীফের প্রাথমিক প্রস্তুতি সূচিত হয়। অনুষ্ঠান শেষে সাজ্জাদানশীন হুজুর বাংলাদেশ ও ভারতের প্রায় ১২ শতাধিক খানকার প্রতিনিধি এবং বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত জাকের প্রধানদের হাতে ওরশের দাওয়াতপত্র তুলে দেন।

দাওয়াতপত্র বিতরণকালে খাজা গোলাম মেহেদী ভক্তদের ইসলামের নীতি ও আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, মানবকল্যাণে আত্মনিয়োগ, অল্প আহার, স্বল্প নিদ্রা এবং আদব-মহব্বতের চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। মুজাদ্দেদিয়া তরিকার এই শান্তির বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর আওলাদবৃন্দ এবং খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিশ্ব মানবতার কল্যাণ, শান্তিময় বিশ্ব নির্মাণ এবং দেশবাসীর সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০