সর্বশেষ

সারাদেশ

মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ হাসপাতালে, ৩ জন আইসিইউতে

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আইসিইউতে ভর্তি হওয়া তিন শিক্ষার্থী হলেন ইউসুফ মিয়া (১৮), খাইরুল হোসেন (২২) ও জোবায়ের হোসেন (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান মিয়া জানান, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০