সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে আকাশ মিয়া নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পরিচালিত এই অভিযানের পর উপজেলা প্রশাসন মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়।

মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই এলাকার শহিদ মিয়ার ছেলে আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তী সময়ে ঘটনাস্থলেই পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের কোবল থেকে রক্ষা করতে বকশীগঞ্জ থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে। উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০