সর্বশেষ

বিনোদন

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রায় নয় বছরের পথচলার পর শেষ হতে যাচ্ছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পঞ্চম সিজনের শেষ দিনের শুটিং হয়েছে সোমবার (৯ নভেম্বর)। তবে শেষ পর্ব প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো জানাননি নির্মাতা।

তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে বিনোদন দিয়ে আসছে। এবার পঞ্চম সিজনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় ধারাবাহিকটির শেষ দিনের শুটিং। এর মধ্য দিয়ে পর্দায় নাটকটির দীর্ঘ যাত্রা শেষ হওয়ার পথে। সমাপ্তির ঘোষণার পর থেকেই নির্মাতা থেকে শুরু করে নাটকটির অসংখ্য ভক্তের মধ্যে বিষণ্নতা দেখা দিয়েছে।

শেষ দিনের শুটিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন অমি। তিনি জানান, জীবনে প্রথমবারের মতো তাঁর শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না।

অমি লেখেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

এর আগে ধারাবাহিকটির পঞ্চম সিজনের ১৬তম অধ্যায় প্রকাশিত হয়েছে। তবে এই জনপ্রিয় ধারাবাহিকের শেষ অধ্যায় কবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি নির্মাতা।

নাটকটির জনপ্রিয়তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর বৈচিত্র্যময় চরিত্রগুলো। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু করেন কাজল আরেফিন অমি। প্রায় নয় বছরের পথচলায় নাটকটি চারটি সিজন অতিক্রম করেছে। এবার ১৭তম অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে এর পঞ্চম সিজন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০