সর্বশেষ

সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার বটিয়াঘাটায় ৩টি মোটরসাইকেলে এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ঘটা এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তিনটি মোটরসাইকেলযোগে ৫ থেকে ৬ জন যুবক হঠাৎ কার্যালয়ের সামনে থামে। এরপর তারা পেট্রোল ঢেলে ব্যানারে আগুন দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে পেট্রোলের বোতল উদ্ধার করে। এলাকায় আতঙ্ক ছড়াতেই এই নাশকতা চালানো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

বটিয়াঘাটা থানা বিএনপির সদস্য সচিব মো. ফারুক তালুকদার এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, দেশকে অস্থিতিশীল করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এই নাশকতা চালিয়েছে। তিনি এই ঘটনার পেছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে পাঁচ যুবককে আগুন দিতে দেখা গেছে। দুষ্কৃতকারীরা শহর এলাকা থেকে এসেছিল বলে ধারণা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০