সর্বশেষ

বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে আরও মামলা, তদন্ত করবে পিবিআই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকার আদালতে আরও একটি মামলা হয়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর করা এ মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

শাড়িকাণ্ড ঘিরে বিতর্কের মধ্যে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা এ মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়।

রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামালউদ্দীনের ২৩ নম্বর আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সি.আর ১৩৭১ নম্বরের মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ এবং সাইবার হয়রানির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে দুই দিনের সময়সীমা দেওয়া হলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনজীবী। এ কারণে বাদী আদালতে মামলা করেছেন বলে তাঁর দাবি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়া আনামকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে বাদীর ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মেসেঞ্জারে ছবি প্রকাশের হুমকি এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেন সানায়া। ওই মামলায় আদালত অভিনেত্রীকে সমন পাঠিয়ে আগামী ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীর দাবি, এর আগে করা একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর নারাজি আবেদন আদালত মঞ্জুর করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এরপর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০