সর্বশেষ

জাতীয়

অসীম-অপু দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৫ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে মামলা দুটি করেন। বিষয়টি জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, অসীম কুমার উকিলের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৭৯০ টাকা। এর বিপরীতে তাঁর বৈধ আয়ের পরিমাণ ৫ কোটি ৪ লাখ ৭ হাজার ৪৬৭ টাকা বলে উল্লেখ করেছে দুদক।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, তিনি সম্পদ বিবরণীতে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদের হিসাব দেখিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে তাঁর নামে ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয় ও পারিবারিক ব্যয়ের হিসাব পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহারে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে অপু উকিল তাঁর স্বামী অসীম কুমার উকিলের কাছে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অসীম কুমার উকিল তাঁর আয়কর নথিতে স্ত্রীর কাছ থেকে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেননি বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০