সর্বশেষ

সারাদেশ

খোকসায় গড়াই নদী পারাপারের সময় খাইরুল শেখ গুলিবিদ্ধ 

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে নৌকায় পারাপারের সময় গুলিবিদ্ধ হয়েছেন খাইরুল শেখ (নাম)। এ ঘটনায় রাজন ও তাঁর বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে আহত ব্যক্তির পরিবার। রোববার রাত ৮টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় গড়াই নদীতে গুলিবিদ্ধ হয়ে খাইরুল শেখ নামের এক যুবক আহত হয়েছেন। তাঁর পেটে গুলি লেগেছে। প্রথমে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে।

পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে খাইরুলসহ কয়েকজন ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় গড়াই নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে গুলি ছোড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত খাইরুলের বড় ভাই অভিযোগ করে বলেন, তাঁর ভাই নৌকায় নদী পার হওয়ার সময় হইচই করে চিৎকার করলে রাজন ও তাঁর বাহিনীর লোকজন অন্ধকারের মধ্যে গুলি চালায়। রাজন বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তাঁরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজনের বক্তব্য পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০