সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
'হাত ধোয়ার নায়ক হোন' প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিষদ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সুস্থ জীবনযাপনের মূল ভিত্তি হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং এর প্রথম ধাপ নিয়ম মেনে হাত ধোয়া। অপরিষ্কার হাত দিয়ে খাবার গ্রহণের মাধ্যমে শরীরে নানা রোগ-জীবাণু ছড়াতে পারে। তাই খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস করা জরুরি। শেখা কৌশল সহপাঠী ও পরিবারের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০