সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনায় অনিশ্চয়তা, চরম দুশ্চিন্তায় কৃষকেরা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলতি রবি ও বোরো মৌসুমে সরকারি প্রণোদনার বীজ এবং সার বিতরণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মৌসুম শুরু হলেও এখন পর্যন্ত সরকারি বরাদ্দ সংক্রান্ত মঞ্জুরি আদেশ না পৌঁছানোয় শঙ্কায় পড়েছেন স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা। দ্রুত এই প্রণোদনা না পেলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় ৩৭৫ হেক্টর জমিতে রবি সরিষা এবং প্রায় ৭ হাজার ৯২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অদ্যবধি প্রণোদনার কোনো সরকারি মঞ্জুরি আদেশ না আসায় সার ও বীজ বিতরণ সম্ভব হচ্ছে না।

স্থানীয় কৃষকদের মতে, প্রতি বছর সময়মতো বীজ ও সার পাওয়ার কারণে কম খরচে চাষাবাদ করা সম্ভব হতো। কিন্তু এবার বীজতলা তৈরির সময় ঘনিয়ে এলেও সরকারি সহায়তা না পাওয়ায় অনেকে জমি খালি রাখা কিংবা ধারদেনা করে আবাদ করার কথা ভাবছেন।

এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, বিল বেষ্টিত এই অঞ্চলে কৃষির ওপর নির্ভর করেই সিংহভাগ পরিবার জীবন ধারণ করে। সময়মতো কৃষি উপকরণ না পেলে ফসল উৎপাদনের খরচ অনেক বেড়ে যাবে, যা প্রান্তিক চাষিদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়বে।

এই বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জেলায় খেসারি ও মসুর বীজ বরাদ্দের সম্ভাবনা থাকলেও সার ও ধানবীজের কোনো সরকারি আদেশ এখনো পাওয়া যায়নি। আদেশ পাওয়া মাত্রই বিতরণ প্রক্রিয়া শুরু করা হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০