সর্বশেষ

সারাদেশ

চারঘাট ও বাঘায় ডিবি পুলিশের অভিযান: ইয়াবা ও এস্কাফসহ গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট ও বাঘায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ৩২ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম চারঘাট উপজেলার ইউসুফপুর জিরোপয়েন্ট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সেখানকার একটি সবজির দোকানের সামনে থেকে রিংকু হোসেন নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর পকেট থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অন্যদিকে, বাঘা উপজেলার পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামে পরিচালিত দ্বিতীয় অভিযানে জাহাঙ্গীর হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ির উঠানে থাকা মাটির চুলার পেছন থেকে কাপড়ের ব্যাগে লুকানো ৩২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে দুটি অভিযানেই পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃতদের দুই সহযোগী চম্পট দেয়।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট ও বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০