সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার দুপুরে বাড়ির গেটের সামনে অপেক্ষার সময় তার ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ক্রিসেন্ট ক্লাবের কাছে এ ঘটনা ঘটে। আহত জাকিয়া সুলতানা কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে।

জাকিয়ার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে তাঁরা কুষ্টিয়া শহরের থানা পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বাসায় ফেরে জাকিয়া। বাড়ির গেট খোলার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকার সময় কালো শার্ট পরা ইমন নামের এক স্কুলছাত্র সেখানে আসে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে জাকিয়াকে আঘাত করে সে।

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে দেয় সে।

জাকিয়ার পরিবারের ধারণা, ইমনের অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০