সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ মো. মঈন আলী (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে যৌথ দল।

রোববার সকালে সদর থানাধীন জয়নগর মীরপাড়া বটতলাহাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল অভিযুক্তের নিজ বসতবাড়িতে এই অভিযান চালায়।

অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে মঈন আলীর কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। আটক যুবক ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০