সর্বশেষ

সারাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় দোয়া ও প্রতিযোগিতা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় বিশেষ দোয়া মাহফিল, হামদ-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা টাউন হলের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নগরী ও আশপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় বিশেষ দোয়া মাহফিল এবং হামদ-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা টাউন হলের অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ।

অনুষ্ঠানে কুমিল্লার তিনজন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মরহুম আল্লামা নুরুল হক (মরণোত্তর), কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ।

এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। ঐতিহাসিক ৭ নভেম্বরের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০