সর্বশেষ

সারাদেশ

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা রাজিব হোসেন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার সোনাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজিব হোসেন আব্দুল্লাহ বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বামনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বামনা উপজেলার আমতলী গ্রামের আ. রব আকনের ছেলে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাখালী গ্রাম থেকে রাজিব আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং নাশকতার মামলার আসামি।

পুলিশ জানায়, রোববার দুপুরেই তাঁকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০