সর্বশেষ

জাতীয়

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে নির্বাচন: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

ইসি সচিব আরও জানান, আসন্ন কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। তবে ব্যবহৃত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন।

এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে ব্যক্তির তথ্য সংগ্রহের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ পরিকল্পনার অংশ হিসেবে ছয় বছর বয়স থেকেই নাগরিকদের যাবতীয় তথ্য সংগ্রহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান আখতার আহমেদ।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০