সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর চেতনা, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। এছাড়াও ফিল্ড সুপারভাইজার মো. আয়েন উদ্দিন, ফিল্ড সুপারভাইজার আবদুস শুকুর এবং জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা বিলাল হুসাইনসহ অন্যান্য অতিথিরা বক্তৃতা দেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় ঐক্য সুদৃঢ় করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে দেশের সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে এক বিশেষ মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০