সর্বশেষ

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

অভিনেত্রী সামিরা খান মাহির মুকুট জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার এবারের আয়োজন। ছোটপর্দায় পরিচিত মুখ মাহি এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জাও।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। তাঁর পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউন। অফ-শোল্ডার নকশার পোশাকটিতে ছিল পাথরের ভারী কারুকাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও রুপালি রঙের গাউন।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে মাহির। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হওয়ার কথা ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা।

সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। বিশ্বমঞ্চে দেশের পতাকা তুলে ধরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে’

মুকুট জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি জানিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন—যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

অভিনয়ে সাবলীলতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। এবার আন্তর্জাতিক মঞ্চে তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন দেশের দর্শক ও ভক্তরা।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০