সর্বশেষ

বিনোদন

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে আদালতে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, অশোভন অঙ্গভঙ্গি এবং নগ্ন বা কুরুচিপূর্ণ নাচ-গান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নোটিশে এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষামূলক মূল্য নেই বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ

আইনি নোটিশে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি।

নোটিশে অভিযোগ করা হয়, সকাল ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পরীমণির নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়।

এ সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেন এবং তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা রবিউলের ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল কাউছার, ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন এবং ‘টাইমস টুডে’র শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্ত বের হওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে পেশিশক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিয়ন্ত্রণের কোনো আইনি সুযোগ কারও নেই।

সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ

নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার সময় পরীমণি সাংবাদিক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। রবিউলের ডান হাত জন্মগতভাবে বিকলাঙ্গ—বাঁ হাতের তুলনায় ছোট এবং তিনটি আঙুল নেই—বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ সময় পরীমণি তাঁকে ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ বলে গালিগালাজ করেন এবং ‘তোকে পিষে মেরে ফেলব’ বলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

আইনজীবী হাসান শাহরিয়ারের পাঠানো নোটিশে বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তাঁর পেশাগত মর্যাদার ওপর আঘাত। একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

জাতীয় সংগীত ব্যবহারের বিষয়েও অভিযোগ

আইনি নোটিশে পরীমণির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট নিয়েও আপত্তি জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে সংগীত হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট করেন তিনি।

নোটিশে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নেতিবাচক ও সমালোচনামূলক মন্তব্য করছেন। এসব অভিযোগের বিষয়ে পরীমণির ক্ষমা প্রার্থনা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০