সর্বশেষ

বিনোদন

জামিন নিতে সিএমএম আদালতে চিত্রনায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার কথা রয়েছে তাঁর।

এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি তাঁর মক্কেল।

তবে এ আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তাঁর অভিযোগ, পরীমণি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন।

পরে আদালত সময়ের আবেদন নাকচ করে পরীমণির জামিন বাতিল এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী আইনজীবী

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বুধবার জানিয়েছিলেন, তাঁর মক্কেল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

২০২২ সালে মামলাটি করেন ব্যবসায়ী নাসির

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি তাঁকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হয়েছেন বলে দাবি করেন নাসির।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২৩ সালের ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। প্রতিবেদনে পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

পরে ২০২৫ সালের ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বোট ক্লাবকাণ্ডে দায়ের করা পাল্টাপাল্টি মামলায় পরীমণি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ—দুজনই বর্তমানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০