সর্বশেষ

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে চালানো কয়েক দফা হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনিস আলাসবাহি জানান, সানার পূর্বাঞ্চলের বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত

আলাসবাহির দাবি, হামলায় গ্রামের একাধিক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, হামলার পর উদ্ধার অভিযান এবং হতাহতের তথ্য হালনাগাদ করার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। আহত অবস্থায় অন্তত ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০