সর্বশেষ

সারাদেশ

ব্রহ্মপুত্র নদ খননে অনিয়ম ও বালু বাণিজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পুরাতন ব্রহ্মপুত্র নদের অপরিকল্পিত খনন, অবৈধ বালু উত্তোলন ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাচারীঘাটে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা প্রায় তিন হাজার কোটি টাকার ব্রহ্মপুত্র খনন প্রকল্পের নামে হরিলুটের তীব্র সমালোচনা করেন।

নগরীর কাচারীঘাটে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, ২০১৯ সালে বিআইডব্লিউটিএ-এর অধীনে পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে প্রায় ৩ হাজার কোটি টাকার খনন প্রকল্প নেওয়া হয়। ব্রহ্মপুত্রের উৎসমূখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার এলাকা খননের কথা থাকলেও গত সাত বছরে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। উল্টো শুষ্ক মৌসুমে নদী আরও পানিশূন্য হয়ে পড়ছে।

সমাবেশে অভিযোগ করা হয়, খনন করা বালু নদীর তীরে স্তূপ করে রাখার কারণে তা অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এছাড়া ক্ষমতাসীন রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গতিপথ পরিবর্তিত হয়ে নদী পারের মানুষ বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন। প্রশাসনের যোগসাজশে বিভিন্ন অজুহাতে নদীর জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

ময়মনসিংহ মঞ্চের মূখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। কর্মসূচিতে সংগঠনটির সহ-মূখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, মো: কামরুজ্জামান সাজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০